
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহর ব্যক্তিগত ফেসবুক প্রোফাইল অকার্যকর (ডিসেবল) হয়ে গেছে।
মঙ্গলবার (০৬ জানুয়ারি) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজ থেকে লাইভে এসে তিনি এই তথ্য নিশ্চিত করেন।
হাসনাত আবদুল্লাহ বলেন, “‘হাসনাত আবদুল্লাহ’ নামে আমার ব্যক্তিগত প্রোফাইলটি কিছুদিন আগে বন্ধ করে দেওয়া হয়েছে। ভারতবিরোধী অবস্থান নেয়ার কারণে এবং কিছু পোস্টের জন্য কপিরাইট ক্লেইমের মাধ্যমে আমার আইডি ডিসেবল করা হয়েছে।”
তিনি আরও জানান, ব্যক্তিগত আইডি অকার্যকর হওয়ায় এখন থেকে তিনি নিজেই নিয়মিতভাবে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজ থেকে সক্রিয় থাকবেন। এর আগে পেজটি মূলত অ্যাডমিনরা পরিচালনা করতেন।
হাসনাত আবদুল্লাহ অনুরোধ করেন, তার কথা ও সংবাদ সবাই পর্যন্ত পৌঁছাতে পেজটি অনুসারীরা শেয়ার করুন।