শিক্ষার্থীদের বিক্ষোভের জোরে পদত্যাগ করলেন নেপালের প্রেসিডেন্ট

image 45

নেপালের প্রধানমন্ত্রী অলি পদত্যাগ, সেনাপ্রধানের পরামর্শে ক্ষমতা ছাড়লেন

নেপালে জেন-জিদের বিক্ষোভের মুখে অবশেষে পদত্যাগ করেছেন দেশটির প্রধানমন্ত্রী কে পি শর্মা অলি। তাঁর সহকারী প্রকাশ সিলওয়াল গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।

সূত্র জানায়, পদত্যাগের আগে অলি সেনাপ্রধান জেনারেল অশোক রাজ সিগদেলের সঙ্গে ফোনে কথা বলেন। আলাপচারিতায় তিনি দেশ থেকে নিরাপদে বের হওয়ার জন্য সেনাবাহিনীর সহায়তাও চান।

ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডে সেনা সূত্রের বরাতে জানায়, জেনারেল সিগদেল প্রধানমন্ত্রী অলিকে পদত্যাগের আহ্বান জানান। তখন অলি অনুরোধ করেন সেনাবাহিনী যেন দেশের ক্রমাবনত পরিস্থিতি সামাল দেয়। জবাবে সেনাপ্রধান স্পষ্ট করে বলেন, সেনাবাহিনী কেবল তখনই হস্তক্ষেপ করতে পারবে যখন প্রধানমন্ত্রী স্বেচ্ছায় পদত্যাগ করবেন।

সেনা সূত্র আরও জানায়, অলি পদত্যাগ করার সঙ্গে সঙ্গে সেনাবাহিনী দেশের নিয়ন্ত্রণ নিতে প্রস্তুত রয়েছে।