রকারি উদ্যোগে রমজানে ৬৫০ টাকায় গরুর মাংস

image 41

রমজানে ন্যায্যমূল্যে মাংস, দুধ ও ডিম বিক্রি করবে সরকার

প্রতি বছরের মতো এবারও রমজান মাসে ন্যায্যমূল্যে মাংস, দুধ ও ডিম বিক্রি করবে সরকার। এ সিদ্ধান্ত অনুযায়ী, প্রতি কেজি গরুর মাংস ৬৫০ টাকা, প্রক্রিয়াজাত মুরগির মাংস ২৫০ টাকা, প্রতি লিটার দুধ ৮০ টাকা এবং প্রতিটি ডিম ৮ টাকায় বিক্রি করা হবে।

রবিবার (১ ফেব্রুয়ারি) মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ে রমজান উপলক্ষে ন্যায্যমূল্যে পণ্য বিক্রি সংক্রান্ত এক সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফরিদা আখতার গত বছরের তুলনায় এবার পণ্য বিক্রির স্থান বাড়ানোর নির্দেশ দেন। তার নির্দেশনা অনুযায়ী, এবার মোট ৪৮টি স্থানে এসব পণ্য বিক্রি করা হবে।

প্রাণিসম্পদ অধিদপ্তরের মহাপরিচালক ড. মো. আবু সুফিয়ান বলেন, “বরাবরের মতো এবারও ন্যায্যমূল্যে পণ্য বিক্রির উদ্যোগ নেওয়া হয়েছে। রমজান মাসে রোজাদারদের কষ্ট কিছুটা লাঘব করাই আমাদের লক্ষ্য।”

তিনি আরও জানান, ইতোমধ্যে পণ্য সরবরাহকারী অংশীজনদের সঙ্গে আলোচনা হয়েছে এবং তারা গত বছরের তুলনায় আরও বেশি স্থানে পণ্য বিক্রির ব্যবস্থা করবেন।