রাত ৮টার মধ্যে দোকান ও শপিংমল বন্ধের সরকারি সিদ্ধান্ত

New%20Project%20(14) 69ce09fca10a9

বাংলাদেশ দোকান ব্যবসায়ী মালিক সমিতি সারাদেশে চলমান বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয় প্রচেষ্টায় সরকারের সহযোগিতা করতে বিশেষ সিদ্ধান্ত গ্রহণ করেছে। বৃহস্পতিবার (২ এপ্রিল) এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ দোকান ব্যবসায়ী মালিক সমিতি ও ঢাকা মহানগর দোকান ব্যবসায়ী মালিক সমিতির স্ট্যান্ডিং কমিটির যৌথ সভায় আন্তর্জাতিক জ্বালানি সংকটের প্রেক্ষাপটে বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয়ে সরকারের পাশে দাঁড়ানোর উদ্দেশ্যে ঢাকাসহ দেশের সব দোকান, বাণিজ্য বিতান ও শপিংমল রাত ৮টার মধ্যে বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

তবে হোটেল, ফার্মেসি, জরুরি প্রয়োজনীয় সেবা প্রদানকারী দোকান এবং কাঁচাবাজার এই নিয়মের বাইরে থাকবে বলে সমিতি জানিয়েছে।