গোপালগঞ্জে আইনশৃঙ্খলা পরিস্থিতিতে এইচএসসি পরীক্ষা স্থগিত

vasv

গোপালগঞ্জের আইনশৃঙ্খলা পরিস্থিতির কারণে জেলার আগামীকাল বৃহস্পতিবারের এইচএসসি পরীক্ষা স্থগিত করা হয়েছে। বুধবার বিকেলে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে ঢাকা শিক্ষা বোর্ড।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ১৭ জুলাইয়ের এইচএসসি ভূগোল (তত্ত্বীয়) দ্বিতীয় পত্র পরীক্ষা স্থগিত করা হলো। পরীক্ষার্থীদের নিরাপত্তার স্বার্থে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। স্থগিত হওয়া পরীক্ষার নতুন সময়সূচি পরে জানানো হবে।

তবে বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, ঢাকা শিক্ষা বোর্ডের অন্যান্য জেলা এবং দেশের অন্যান্য সাধারণ শিক্ষা বোর্ডের আওতাধীন সকল কেন্দ্রের পরীক্ষা নির্ধারিত সময়েই অনুষ্ঠিত হবে।