গাজীপুরে ব্রিজের নিচে অজ্ঞাত নারীর মরদেহ

web

গাজীপুর সিটি করপোরেশনের ২৪ নম্বর ওয়ার্ডের চাপুলিয়া রেল ব্রিজের নিচে পানিতে ভাসমান অবস্থায় অজ্ঞাত এক নারীর মরদেহ দেখা গেছে। শনিবার (৯ আগস্ট) সকাল ১০টার দিকে স্থানীয়রা প্রথম মরদেহটি লক্ষ্য করেন।

স্থানীয় লোকমান হোসেন জানান, সকালে রেল ব্রিজ দিয়ে যাতায়াতকারী কয়েকজন মরদেহটি পানিতে ভাসতে দেখে। খবর দ্রুত এলাকায় ছড়িয়ে পড়লে শতাধিক মানুষ ঘটনাস্থলে ভিড় জমায়। নিহত নারীর পরিচয় এখনো নিশ্চিত করা যায়নি।

গাজীপুর সদর মেট্রো থানার ওসি মেহেদী হাসান জানান, খবর পাওয়ার পর ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এখনো মরদেহটি উদ্ধার করা হয়নি এবং পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।