সাবেক আইজিপি মামুনের খালাসের আপিল

image 215

সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল-মামুন জুলাই গণ-অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ৫ বছরের কারাদণ্ড থেকে খালাস চেয়ে আপিল করেছেন।

আজ সোমবার (২২ ডিসেম্বর) সকালে তিনি আইনজীবীর মাধ্যমে আপিল দায়ের করেন। আপিলের বিষয়টি তাঁর পরিবার নিশ্চিত করেছেন। এ মামলার জন্য ‘অ্যাডভোকেট অন রেকর্ড’ হিসেবে নিয়োগ পেয়েছেন মধুমালতি চৌধুরী বড়ুয়া।

এর আগে ১৭ নভেম্বর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ ওই মামলার রায় ঘোষণা করে সাবেক আইজিপিকে ৫ বছরের সাজা দেন। একই মামলায় এক অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামালকে মৃত্যুদণ্ড এবং অন্য অভিযোগে তাদেরকে আমৃত্যু কারাদণ্ড দেওয়া হয়। পরে রাষ্ট্রপক্ষ তাদের সাজা আমৃত্যু কারাদণ্ড থেকে মৃত্যুদণ্ডে রূপান্তরের জন্য আপিল করে।

এবার সাবেক আইজিপির পক্ষ থেকে নিজের সাজা বাতিল ও খালাস চেয়ে আপিল দায়ের হওয়ায় মামলাটি নতুনভাবে আলোচনায় এসেছে।