
তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা এম হাফিজ উদ্দিন খান ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
বুধবার (২১ জানুয়ারি) সন্ধ্যায় রাজধানীর উত্তরার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। বিষয়টি নিশ্চিত করেছেন তার মামাতো ভাই লিয়াকত আলী।
মৃত্যুকালে তিনি স্ত্রী ও কানাডাপ্রবাসী দুই কন্যাসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
এম হাফিজ উদ্দিন খান ডাক, তার ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের সচিব হিসেবে দায়িত্ব পালন করেন। এছাড়া ১৯৯৬ সালের তত্ত্বাবধায়ক সরকারে তিনি অর্থ মন্ত্রণালয়সহ অন্তত সাতটি মন্ত্রণালয়ের উপদেষ্টার দায়িত্বে ছিলেন। প্রায় ১৫ বছর আগে সরকারি চাকরি থেকে অবসর গ্রহণের পর তিনি স্ত্রীকে নিয়ে উত্তরার নিজ বাসভবনে বসবাস করতেন।