ফিফা প্রেসিডেন্ট স্কালোনির কাছে ক্ষমা চাইলেন

image 81

যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে শুক্রবার অনুষ্ঠিত ২০২৬ বিশ্বকাপের ড্র অনুষ্ঠানে আর্জেন্টিনার কোচ লিওনেল স্কালোনি সোনালি ট্রফি নিয়ে হাজির ছিলেন। আয়োজকরা তাকে ট্রফি স্পর্শ করার সময় গ্লাভস পরার নির্দেশ দিয়েছিলেন। তবে বিশ্বচ্যাম্পিয়ন দলের কোচ হিসেবে স্কালোনির খালি হাতে ট্রফি ধরার অধিকার রয়েছে।

এই ভুল বোঝাবুঝির পরপরই, শনিবার (৬ ডিসেম্বর) বিশ্বকাপের সূচি উন্মোচন অনুষ্ঠানে স্কালোনির কাছে দুঃখ প্রকাশ করেছেন ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো। মঞ্চে তাকে ডেকে এনে ট্রফি গ্লাভস ছাড়া ধরার অনুমতি দেওয়ার অনুরোধও জানান তিনি।

ইনফান্তিনো বলেন, “ফিফার পক্ষ থেকে আমি ক্ষমা চাইছি। আমি এটি জানতাম না।” এরপর তিনি স্কালোনির হাতে ট্রফি তুলে দেন এবং বলেন, “অবশ্যই বিশ্বচ্যাম্পিয়নরা ট্রফি ছুঁতে পারবেন। আমি সত্যিই জানতাম না।”

মজার ছলে ইনফান্তিনো আরও যোগ করেন, “কি ভয়ানক ভুল হয়েছে! আসলে যখন আপনি বিশ্বচ্যাম্পিয়ন হন, তখন আপনাকে আরও তরুণ দেখায়।”