ঈদুল ফিতরের ১০ দিন পরও সাধারণ মানুষের হাতে প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছায়নি

news 1774957431388

ঈদুল ফিতরের ১০ দিন পরও সুনামগঞ্জ-২ আসনের (দিরাই-শাল্লা) সাধারণ মানুষের হাতে প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছেনি, এমন অভিযোগ উঠেছে।

এই বিষয়ে জরুরি পদক্ষেপ গ্রহণের আহ্বান জানিয়ে সংসদ সদস্য নাছির উদ্দীন চৌধুরীকে চিঠি পাঠিয়েছেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী মোহাম্মদ শিশির মনির।

মঙ্গলবার দুপুরে শিশির মনির মিডিয়া সেল থেকে ফেসবুকে চিঠিটি প্রকাশ করা হয়েছে। চিঠিতে বলা হয়েছে, “ঈদ প্রায় ১০ দিন আগে কেটে গেছে, তবুও মাননীয় প্রধানমন্ত্রীর ঈদ উপহার দিরাই-শাল্লার জনসাধারণের কাছে পৌঁছায়নি। এই বিষয়ে জরুরি পদক্ষেপ নেওয়া অত্যন্ত প্রয়োজন।”

এ বিষয়ে সংসদ সদস্য নাছির উদ্দীন চৌধুরীর মন্তব্য পাওয়া যায়নি।