ইউরোপের শীর্ষ পাঁচ লিগের সূচি প্রকাশ

Top five leage

২০২৪-২৫ মৌসুম শেষ হয়েছে ক্লাব বিশ্বকাপ দিয়ে। এখন শুরু হচ্ছে নতুন মৌসুমের অপেক্ষা ও প্রস্তুতি। ইউরোপের শীর্ষ পাঁচ লিগসহ মহাদেশীয় প্রতিযোগিতাগুলোর সময়সূচি প্রকাশিত হয়েছে, যা ফুটবলপ্রেমীদের জন্য বাড়তি উত্তেজনার বার্তা নিয়ে এসেছে।

⚽ প্রিমিয়ার লিগ (ইংল্যান্ড):

  • শুরুর তারিখ: ১৫ আগস্ট
  • আসর: ৩৪তম
  • দল: ২০টি
  • নতুন দল: লিডস ইউনাইটেড, বার্নলি, সান্দারল্যান্ড
  • প্রযুক্তি: এবার থেকে পুরো মৌসুম জুড়েই থাকবে সেমি-অটোমেটেড অফসাইড প্রযুক্তি
  • বল সরবরাহকারী পরিবর্তন: নাইকের পরিবর্তে ২০২৫-২৬ মৌসুম থেকে বল দেবে পুমা

⚽ লা লিগা (স্পেন):

  • শুরুর তারিখ: ১৫ আগস্ট
  • আসর: ৯৫তম
  • দল: ২০টি
  • নতুন মুখ: লেভান্তে, এলচে, রিয়াল ওভেইদো
  • শেষ হবে: ২৪ মে, ২০২৬

⚽ বুন্দেসলিগা (জার্মানি):

  • শুরুর তারিখ: ২২ আগস্ট
  • আসর: ৬৩তম
  • দল: ১৮টি
  • নতুন দল: এফসি কোলন, হামবুর্গ
  • শেষ হবে: ১৬ জুন, ২০২৬

⚽ লিগ ওয়ান (ফ্রান্স):

  • শুরুর তারিখ: ১৫ আগস্ট
  • আসর: ৮৮তম

⚽ সিরি আ (ইতালি):

  • শুরুর তারিখ: ২৩ আগস্ট
  • আসর: ১২৪তম
  • শেষ হবে: ২৪ মে, ২০২৬

🌍 ইউরোপিয়ান প্রতিযোগিতাসমূহ:

  • চ্যাম্পিয়নস লিগ (৩৬ দল):
    • বাছাইপর্ব: শুরু হয়েছে ৮ জুলাই
    • চূড়ান্ত পর্ব: শুরু ১৬ সেপ্টেম্বর
  • ইউরোপা লিগ:
    • শুরু: ২৪ সেপ্টেম্বর
  • কনফারেন্স লিগ:
    • শুরু: ২ অক্টোবর
    • শেষ: ২৭ মে, ২০২৬

/ইফতেখার হোসাইন, প্রতিবেদক