যুক্তরাজ্য সরকারের বিরুদ্ধে ‘ফ্যাসিবাদী’ মন্তব্য ইলন মাস্কের

image 97

অনলাইনে মন্তব্য করার অভিযোগে যুক্তরাজ্যজুড়ে গ্রেপ্তার অভিযান চালানোর ঘটনায় দেশটির সরকারকে ‘ফ্যাসিবাদী’ বলে নিন্দা জানিয়েছেন যুক্তরাষ্ট্রের ধনকুবের ইলন মাস্ক।

সাম্প্রতিক সময়ে, বিশেষ করে পশ্চিমা দেশগুলোতে ফিলিস্তিনপন্থী বিক্ষোভ চলাকালে অনলাইন মন্তব্যের জেরে ১২ হাজারের বেশি মানুষকে গ্রেপ্তার করা হয়েছে বলে বিভিন্ন গণমাধ্যমের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

এ প্রসঙ্গে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে মাস্ক প্রশ্ন তোলেন, “যুক্তরাজ্য সরকার কেন এত ফ্যাসিবাদী?”

এদিকে, গত ৮ জানুয়ারি প্রকাশিত দ্য ডেইলি টেলিগ্রাফের এক প্রতিবেদনে বলা হয়, কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক চ্যাটবট ‘গ্রোক’-এর তৈরি কিছু ছবি ঘিরে যুক্তরাজ্য কর্তৃপক্ষ ইলন মাস্কের মালিকানাধীন সামাজিক যোগাযোগমাধ্যম এক্সের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নিতে পারে। সম্ভাব্য পদক্ষেপের মধ্যে যুক্তরাজ্যে প্ল্যাটফর্মটি নিষিদ্ধ করার বিষয়টিও আলোচনায় রয়েছে।