ডাকসু নির্বাচন নিয়ে আনুষ্ঠানিক অভিযোগ আবিদুলের

image 150

ঢাকাবাসীকে অবহিত করতে ডাকসু নির্বাচনে অনিয়মের অভিযোগ জানিয়ে লিখিত আবেদন দেওয়া হলেও বিশ্ববিদ্যালয় প্রশাসন ইচ্ছাকৃতভাবে সময়ক্ষেপণ করছে বলে অভিযোগ করেছেন ছাত্রদল সমর্থিত পরাজিত ভিপিপ্রার্থী আবিদুল ইসলাম খান।

সোমবার (২২ সেপ্টেম্বর) সকাল ১১টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব অভিযোগ তুলে ধরেন।

আবিদুল বলেন, নির্বাচনে ব্যবহৃত ব্যালট পেপারে কোনো ক্রমিক নম্বর নেই এবং মোট ছাপানো ব্যালট পেপার ও অব্যবহৃত ব্যালটের সংখ্যা প্রকাশ করা হয়নি। এছাড়া, আচরণবিধি সম্পর্কে পর্যাপ্ত জ্ঞান না থাকার কারণে পোলিং অফিসাররা সাংবাদিকদের বিভ্রান্তিকর তথ্য প্রদান করেছেন, যা নির্বাচনের স্বচ্ছতায় প্রভাব ফেলেছে।

তিনি আরও অভিযোগ করেন, পোলিং অফিসারদের কর্মকাণ্ডের কারণে ছাত্রদল সমর্থিত প্রার্থীরা বারবার মবিং-এর শিকার হয়েছেন। এছাড়া, বিএনসিসি, রোভার স্কাউট এবং গার্লস গাইডের সহায়তায় একাধিক বহিরাগত ক্যাম্পাসে প্রবেশ করেছে। শিক্ষার্থীদের মধ্যে একই ব্যক্তি একাধিকবার ভোট দিয়েছেন কিনা তা নিয়েও সন্দেহ তৈরি হয়েছে।

আবিদুল ইসলাম খান বলেন, “ছাত্রদল পূর্বের রাজনৈতিক সংস্কৃতির বাইরে এসে নতুন একটি সংস্কৃতির সূচনা করেছে। নির্বাচনের দিন থেকে পরবর্তী সময় পর্যন্ত বিভিন্ন অসামঞ্জস্য থাকা সত্ত্বেও আমাদের প্যানেল কোনো মিছিল, সভা বা কর্মসূচি পালন করেনি। আশা করছি বিশ্ববিদ্যালয় প্রশাসন স্বচ্ছতা এবং জবাবদিহিতার জন্য যথাযথ তদন্ত করবে।”

তিনি একটি পোস্টে দেন