ডা. শফিকুর রহমান যুক্তরাজ্যের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেছেন

image 178

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান যুক্তরাজ্যের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেছেন। বুধবার (১৭ ডিসেম্বর) সকালে তিনি বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে লন্ডনের দিকে যাত্রা করেন। জামায়াতের পক্ষ থেকে জানানো হয়েছে, সেখানে সরকারের একটি প্রতিনিধিদলের সঙ্গে পূর্ব নির্ধারিত কর্মসূচিতে অংশগ্রহণের জন্য তার লন্ডনযাত্রা।

বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল ও মিডিয়া বিভাগের প্রধান এহসানুল মাহবুব জুবায়ের জানান, বৃটিশ সরকারের সঙ্গে বৈঠকের জন্য আমির সকালেই লন্ডনের উদ্দেশ্যে রওনা দিয়েছেন। বৈঠকের পর তিনি সৌদি আরবে পবিত্র ওমরাহ পালন করতে যাওয়ার পরিকল্পনা করছেন। সবকিছু ঠিক থাকলে জামায়াতের আমির আগামী ২১ ডিসেম্বর দেশে ফিরবেন।

লন্ডনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে জামায়াত আমিরের সাক্ষাৎ হবে কি না, এই বিষয়ে এহসানুল মাহবুব জুবায়ের বলেন, “এ বিষয়ে আমার কিছু জানা নেই।”