সংসদে সংবিধান সংস্কার বিষয়ে আলোচনা আজ

সংসদে 'জুলাই সনদ' নিয়ে আলোচনার জন্য ৩১ মার্চ সময় নির্ধারণ | জাতীয় সংসদ  অধিবেশন | বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)

বিকেলে ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের পঞ্চম দিনের বৈঠক শুরু হবে। আজকের আলোচ্যসূচিতে সংবিধান সংস্কারের বিষয়টি অন্তর্ভুক্ত রয়েছে।

বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়ের লেজিসলেটিভ সাপোর্ট উইং থেকে এই তথ্য জানানো হয়েছে।

দিনের কার্যসূচিতে রয়েছে ‘জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন আদেশ-২০২৫’-এর অনুচ্ছেদ ১০ অনুযায়ী সংবিধান সংস্কার পরিষদের অধিবেশন আহ্বান বিষয়ক জনগুরুত্বপূর্ণ আলোচনায় অংশগ্রহণ।

বিরোধীদলীয় নেতা ডাক্তার শফিকুর রহমান ৬২ বিধির অধীনে ২৯ মার্চ প্রস্তাব উত্থাপন করলে, ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল আজ এই আলোচনার জন্য দিন ধার্য করেছেন।

এছাড়া প্রশ্নোত্তর পর্বে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়, কৃষি মন্ত্রণালয়, ভূমি মন্ত্রণালয়, প্রতিরক্ষা মন্ত্রণালয়, সশস্ত্র বাহিনী বিভাগ, মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় এবং বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের মন্ত্রীরা সংসদ সদস্যদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেবেন।

কার্যপ্রণালীর ৭১ বিধিতে জরুরি জনগুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা ও রাষ্ট্রপতির ভাষণের ওপর ধন্যবাদ প্রস্তাব নিয়ে আলোচনার জন্যও নির্দিষ্ট সময় ধার্য রয়েছে।