দেশের পরিস্থিতি নিয়ে অসন্তোষ: জামায়াতে ইসলাম বিক্ষোভের ঘোষণা

রাজধানীতে আজ বিক্ষোভ করবে জামায়াত

দেশের চলমান পরিস্থিতি ও অস্থিরতার প্রতিবাদে আজ রাজধানীতে বিক্ষোভের ডাক দিয়েছে জামায়াতে ইসলাম। মঙ্গলবার বেলা ৩টায় জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের উত্তর গেটে বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হবে। জাতীয় সংসদে নির্বাচিত সদস্যদের শপথ গ্রহণ নিয়ে অনিশ্চয়তার মধ্যে এই বিক্ষোভ ডাকা হয়েছে।

ঢাকা মহানগরী দক্ষিণ জামায়াতের সহকারী প্রচার সম্পাদক আবদুস সাত্তার সুমন এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে গত সোমবারও একই স্থানে বিক্ষোভ করে জামায়াতসহ ১১ দলীয় ঐক্যজোট।