
ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) জনশৃঙ্খলা ও মাননীয় প্রধান উপদেষ্টার নিরাপত্তার স্বার্থে আগামী ৭ সেপ্টেম্বর ২০২৫, রবিবার থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সচিবালয় ও তার সংলগ্ন এলাকা, প্রধান উপদেষ্টার সরকারি বাসভবন যমুনা এবং আশপাশের এলাকায় যে কোনো সভা-সমাবেশ, মিছিল, মানববন্ধন, শোভাযাত্রা ও গণজমায়েত নিষিদ্ধ ঘোষণা করেছে।
ডিএমপি অর্ডিন্যান্স (অর্ডিন্যান্স নং-III/৭৬) এর ২৯ ধারায় প্রদত্ত ক্ষমতাবলে এই আদেশ জারি করা হয়েছে।
নিষিদ্ধ এলাকার মধ্যে রয়েছে:
- বাংলাদেশ সচিবালয় ও আশপাশ
- মাননীয় প্রধান উপদেষ্টার সরকারি বাসভবন যমুনা
- হোটেল ইন্টারকন্টিনেন্টাল ক্রসিং থেকে মিন্টু রোড ক্রসিং পর্যন্ত এলাকা (কাকরাইল মসজিদ ও অফিসার্স ক্লাব ক্রসিংসহ)
ডিএমপি জানিয়েছে, জনশৃঙ্খলা রক্ষা ও নিরাপত্তার স্বার্থেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
