
চট্টগ্রাম নগরের স্টেশন রোডে অবস্থিত বাংলাদেশ পর্যটন করপোরেশনের সৈকত বার অ্যান্ড রেস্তোরাঁয় ভয়াবহ আগুনের ঘটনা ঘটেছে। সোমবার (২৫ আগস্ট) সকাল পৌনে ৯টার দিকে আগুনের সূত্রপাত হয়।
চট্টগ্রাম বিভাগীয় ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণকক্ষের ওয়্যারলেস অপারেটর খলিলুর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, খবর পেয়ে নন্দনকানন ও আগ্রাবাদ ফায়ার স্টেশনের তিনটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালায়। সকাল পৌনে ১০টার দিকে আগুন আংশিক নিয়ন্ত্রণে আসে, তবে পুরোপুরি নেভানোর কাজ এখনও চলছিল। ঘটনাস্থলে ঊর্ধ্বতন কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, গত বছরের ৫ আগস্ট একই বার ও রেস্টুরেন্টে লুটপাটের ঘটনা ঘটে এবং তখনও স্থাপনাটি ক্ষতিগ্রস্ত হয়েছিল। পরবর্তীতে সংস্কারের মাধ্যমে প্রতিষ্ঠানটি পুনরায় চালু করা হয়।