চট্টগ্রামে প্লাস্টিকের গুদামে ভয়াবহ অগ্নিকাণ্ড

image 72

চট্টগ্রামের বাকলিয়া থানার কল্পলোক আবাসিক এলাকার ‘এফ’ ব্লকে একটি প্লাস্টিকের গুদামে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শনিবার (৪ অক্টোবর) সন্ধ্যা ৬টার দিকে এ আগুন লাগে।

ফায়ার সার্ভিসের চারটি ইউনিট প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। তবে এতে কেউ হতাহত হয়নি।

প্রত্যক্ষদর্শীরা জানান, একটি প্লটে অস্থায়ীভাবে নির্মিত প্লাস্টিকের গুদামে আগুন লেগে মুহূর্তেই তা ছড়িয়ে পড়ে। এতে পুরো গুদাম ভস্মীভূত হয় এবং পাশের কয়েকটি সেমিপাকা ঘর আংশিক ক্ষতিগ্রস্ত হয়। স্থানীয়রা জানান, অগ্নিকাণ্ডে প্রায় ২০ লাখ টাকার ক্ষতি হয়েছে।

চট্টগ্রাম ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক আবদুল মন্নান জানান, আগুনের সূত্রপাতের কারণ এখনও জানা যায়নি। তদন্ত শেষে বিস্তারিত এবং ক্ষয়ক্ষতির সঠিক পরিমাণ জানা যাবে।