স্বাক্ষরিত ব্যালট নিয়ে শিবিরকে দায়ী করল ছাত্রদল”

image 388

রাকসু নির্বাচনে শিবিরের বিরুদ্ধে ভোট কারচুপির অভিযোগ ছাত্রদল সমর্থিত প্যানেলের

রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু), হল সংসদ ও সিনেট প্রতিনিধি নির্বাচনে ইসলামী ছাত্রশিবিরের বিরুদ্ধে ভোট কারচুপির অভিযোগ তুলেছে ছাত্রদল-সমর্থিত ‘ঐক্যবদ্ধ নতুন প্রজন্ম প্যানেল’।

বৃহস্পতিবার (১৬ অক্টোবর) বিকেলে বিশ্ববিদ্যালয়ের পরিবহন মার্কেটে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন প্যানেলের সহসভাপতি (ভিপি) প্রার্থী শেখ নূর উদ্দিন আবীর।

আবীর বলেন, “শহীদুল্লাহ একাডেমিক ভবনে প্রায় এক ঘণ্টা ভোট কার্যক্রম বন্ধ ছিল। এ সময় শিক্ষার্থীদের দীর্ঘ লাইন দেখা যায়। পরে ভেতরে গিয়ে আমরা ১০০টি ব্যালট পেপার স্বাক্ষর করা অবস্থায় পাই।”

তিনি আরও জানান, সকালে ভোটের পরিবেশ শান্তিপূর্ণ থাকলেও পরে বিশ্ববিদ্যালয় এলাকায় বহিরাগতদের আনাগোনা বেড়ে যায়। শিবির-সমর্থিত প্যানেলের জার্সি পরে অনেকে ক্যাম্পাসে প্রবেশ করেন বলেও অভিযোগ করেন তিনি।