রাজধানীতে চাঁদাবাজি প্রসঙ্গে স্বরাষ্ট্র উপদেষ্টা

web 2 3

রাজধানীর মোহাম্মদপুর ও মিরপুরে চাঁদাবাজির প্রবণতা বেশি—এ কথা স্বীকার করে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী জানিয়েছেন, “চাঁদাবাজ যেই হোক না কেন, তাকে ছাড় দেওয়া হবে না।”

শনিবার (১৬ আগস্ট) সকালে মোহাম্মদপুর কৃষি মার্কেট পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।

এ সময় এক সাংবাদিক স্বরাষ্ট্র উপদেষ্টার কাছে জানতে চান, একজন উপদেষ্টাকে ঘিরে চাঁদাবাজির অভিযোগ উঠছে—এ বিষয়ে তার মতামত কী? তবে তিনি এ বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হননি।

নির্বাচন প্রসঙ্গে কথা বলতে গিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, প্রধান উপদেষ্টা নির্বাচনের যে তারিখ ঘোষণা করেছেন, সেই তারিখ অনুযায়ী নির্বাচন অনুষ্ঠিত হবে। তিনি আরও বলেন, “স্যারের ঘোষণার বাইরে আমাদের বলার কিছু নেই। জনগণ যখন নির্বাচনের দিকে যাবে, তখন নির্বাচন পেছানোর কোনো সুযোগ নেই। ক্ষমতা জনগণের হাতে—জনগণ চাইলে নির্বাচন কেউ ঠেকাতে পারবে না।”