ঐক্যবদ্ধ উন্নয়নের আহ্বান সোনাগাজীতে, ডা. মো. ফখরুদ্দিন মানিকের বক্তব্য

No description available.

দাগনভূঞা-সোনাগাজী উন্নয়ন পরিষদের উদ্যোগে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে একটি ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। এতে বিভিন্ন শ্রেণি-পেশার বিশিষ্ট ব্যক্তিরা অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পরিষদের চেয়ারম্যান ডা. মো. ফখরুদ্দীন মানিক এবং সঞ্চালনা করেন সেক্রেটারি মনির উদ্দিন মণি।

সভাপতির বক্তব্যে ডা. ফখরুদ্দীন মানিক বলেন, দাগনভূঞা-সোনাগাজীর সার্বিক উন্নয়নে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। তিনি নিজ নিজ অবস্থান থেকে সবাইকে এলাকার উন্নয়নে ভূমিকা রাখার আহ্বান জানান।

তিনি আরও বলেন, অসহায় শিক্ষার্থীদের সহায়তা ও শিক্ষাবৃত্তি কার্যক্রম আরও জোরদার করা হবে। পাশাপাশি অতীতে শীতবস্ত্র বিতরণ, খাদ্য সহায়তা এবং কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে সেলাই মেশিন বিতরণের মতো সামাজিক কার্যক্রম পরিচালনা করা হয়েছে, যা ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

অনুষ্ঠানে সাবেক সচিব মাহবুবুল হক, সাবেক অতিরিক্ত সচিব ড. খুরশিদ আলম, ভাইস চেয়ারম্যান মেজবাহ উদ্দিন সাঈদ ও সাখাওয়াত হোসেন, ইব্রাহীম বাহারী, জয়েন্ট সেক্রেটারি মুহাম্মদ শরিফুল ইসলাম ও কাজী মুহাম্মদুল্লাহ আজাদ, তারেক মাহমুদ, বিশিষ্ট ব্যাংকার মো. মাসুদ, অধ্যাপক জয়নুল আবেদীন খান, রফিকুল ইসলাম দুলাল, রেজাউল করিম সবুজ, তসলিম আলম, গাজী শাখাওয়াত হোসেন, চৌধুরী মমিনউল্যাহসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।

অন্যান্য বক্তারা এলাকার বিভিন্ন সমস্যা তুলে ধরে তা সমাধানে সমন্বিত উদ্যোগ গ্রহণের ওপর গুরুত্বারোপ করেন। তারা বলেন, সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমেই দাগনভূঞা-সোনাগাজীর টেকসই উন্নয়ন সম্ভব। অনুষ্ঠানটি আনন্দঘন ও আন্তরিক পরিবেশে সম্পন্ন হয়।