
রাজধানীর পল্লবী থানার মিরপুর-১১ এলাকার ওয়াপদা বিহারী ক্যাম্পের একটি বাসা থেকে বাবা-মা ও তাদের দুই সন্তানের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) দুপুরে মরদেহগুলো উদ্ধার করা হয়।
পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম আলমগীর জাহান জানান, ঘটনাস্থলে পুলিশ ও সিআইডির ক্রাইম সিন ইউনিট কাজ করছে। সুরতহাল প্রতিবেদন তৈরি শেষে মরদেহগুলো হাসপাতালের মর্গে পাঠানো হবে। তবে নিহতদের নাম-পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
প্রতিবেশীদের বরাত দিয়ে পুলিশ জানিয়েছে, পরিবারটি ঋণের চাপে ছিল। হতাশা থেকে তারা আত্মহত্যা করে থাকতে পারেন বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।