
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ব্রাহ্মণবাড়িয়ার কসবায় তিন নেতাকে দল থেকে বহিষ্কার করেছে বিএনপি। মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
জেলা বিএনপির সভাপতি ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামল ও সাধারণ সম্পাদক আলহাজ সিরাজুল ইসলাম স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়, বহিষ্কৃত নেতারা দীর্ঘদিন ধরে দলীয় শৃঙ্খলা ভঙ্গ ও সংগঠনবিরোধী কর্মকাণ্ডে জড়িত ছিলেন। বিষয়টি তদন্তে সত্যতা পাওয়ায় তাদের প্রাথমিক সদস্যপদসহ সব পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছে।
বহিষ্কৃত নেতারা হলেন—কসবা উপজেলার বায়েক ইউনিয়ন বিএনপির সভাপতি মো. নাজমুল হাসান, সাধারণ সম্পাদক মো. মনির হোসেন এবং সাংগঠনিক সম্পাদক মো. কামাল মিয়া।
জেলা বিএনপির সাধারণ সম্পাদক আলহাজ সিরাজুল ইসলাম সিরাজ জানান, তারা দলীয় শৃঙ্খলা ভঙ্গ করে দলীয় প্রার্থীর বিরুদ্ধে কাজ করছিলেন। এ কারণেই তাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হয়েছে।