চট্টগ্রামের তিন আসনে বিএনপির নতুন প্রার্থী ঘোষণা

image 235

আগামী জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম জেলায় বিএনপি প্রার্থী তালিকায় পরিবর্তন এনেছে।

বিএনপি সূত্রে জানা যায়, চট্টগ্রাম-৪ আসনে এবার দল মনোনয়ন দিয়েছে আসলাম চৌধুরীকে, চট্টগ্রাম-১০ আসনে প্রার্থী হয়েছেন সাইদ আল নোমান, এবং চট্টগ্রাম-১১ আসনে মনোনয়ন পেয়েছেন আমীর খসরু মাহমুদ চৌধুরী।

এর আগে, গত ৩ নভেম্বর চট্টগ্রাম-৪ আসনে দলীয় প্রার্থী হিসেবে চট্টগ্রাম উত্তর জেলা শাখার সাবেক যুগ্ম আহ্বায়ক কাজী মোহাম্মদ সালাউদ্দিনের নাম ঘোষণা করেছিলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। নির্বাচনের চূড়ান্ত লড়াইয়ে অংশ নিতে এবার বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টামণ্ডলীর সদস্য মোহাম্মদ আসলাম চৌধুরীকে প্রার্থী করা হয়েছে।

চট্টগ্রাম-১০ আসনে প্রথমে মনোনয়ন পেয়েছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী, তবে তাকে বর্তমানে চট্টগ্রাম-১১ আসনে প্রার্থী করা হয়েছে। এর ফলে চট্টগ্রাম-১০ আসনে নতুন প্রার্থী করা হয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী পাট শ্রমিক দলের সভাপতি সাইদ আল নোমানকে।