
২০ বছর পর বাংলাদেশ–পাকিস্তান যৌথ অর্থনৈতিক কমিশনের বৈঠক শুরু
দীর্ঘ দুই দশক পর পুনরায় শুরু হয়েছে বাংলাদেশ–পাকিস্তান যৌথ অর্থনৈতিক কমিশনের (জেইসি) বৈঠক। রোববার (২৬ অক্টোবর) সকালে রাজধানীর শেরে বাংলা নগরের এনইসি সম্মেলন কক্ষে বৈঠকটি অনুষ্ঠিত হয়।
বৈঠকে বাংলাদেশের পক্ষের নেতৃত্ব দিচ্ছেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ, আর পাকিস্তানের পক্ষের নেতৃত্বে রয়েছেন দেশটির পেট্রোলিয়াম মন্ত্রী আলী পারভেজ মালিক।
দুই দেশের অর্থনৈতিক সহযোগিতা, বাণিজ্য বৃদ্ধি এবং বিনিয়োগ সম্প্রসারণের সম্ভাবনা নিয়ে বৈঠকে বিস্তারিত আলোচনা হচ্ছে বলে জানা গেছে।