জাতীয় নির্বাচনকে ঘিরে ১০০ আসনে প্রার্থী ঘোষণা করেছে বাংলাদেশ খেলাফত আন্দোলন।

image 124

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বাংলাদেশ খেলাফত আন্দোলন ১০০টি আসনের জন্য প্রার্থী ঘোষণা করেছে। ধাপে ধাপে বাকি আসনগুলিতেও প্রার্থীদের মনোনয়ন দেয়া হবে বলে জানানো হয়েছে। বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) সকালে লালবাগে দলটির কেন্দ্রীয় কার্যালয়ে দলের মহাসচিব মাওলানা ইউসুফ সাদেক হাক্কানী প্রার্থীদের নাম প্রকাশ করেন।

এর আগে বক্তারা জানান, জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণের জন্য ৮টি দলের সমঝোতা কার্যক্রম চলছে, যার মধ্যে খেলাফত আন্দোলন অন্যতম অংশীদার। ৮ দলীয় সমঝোতার ভিত্তিতে “ওয়ান বক্স” ফর্মূলায় নির্বাচন হলে খেলাফত আন্দোলন এই দলগুলোর সঙ্গে অংশগ্রহণ করবে। তবে তা না হলে দল নিয়মতান্ত্রিকভাবে নির্বাচনে অংশগ্রহণ করবে।