
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, “আওয়ামী লীগ—দেশের সবচেয়ে পুরনো দল হওয়া সত্ত্বেও নিজেদেরই নিজেদের মেরে ফেলেছে। তারা সমস্ত চরিত্রকে বিলীন করে একটি ফ্যাসিস্ট দলে পরিণত হয়েছে; তাই সাধারণ জনতার কাছেও তাদের কোনো ভালোবাসা বা আস্থা রইলো না।”
বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে সাংবাদিক খালেদ মুহিউদ্দীনকে দেওয়া সাক্ষাৎকারে তিনি এসব মন্তব্য করেন।
তিনি আরো বলেন, “যারা গণহত্যার সঙ্গে জড়িত বা যাঁরা ইনস্টিটিউশন ধ্বংসের দায়ী, তাদের সবার যেন বিচার করা হয় এবং দণ্ড দেওয়া হয়।”
আওয়ামী লীগকে দল হিসেবে নিষিদ্ধ করা বা তাদের রাজনীতি বন্ধ রাখার বিষয়ে প্রশ্ন করা হলে মির্জফরুল বলেন, “আমি স্পষ্ট করে বলছি—ব্যক্তিগতভাবে আমরা কোনো রাজনৈতিক দল নিষিদ্ধ করার পক্ষে নই। তবে যদি কোনো দল গণহত্যা বা সংবিধানভঙ্গে দায়ী হয়, সেটি আইন অনুযায়ী শাস্তি পাবে।”