মিরপুরে এনসিপি নেতাদের ওপর হামলা ও জখম

image 204

রাজধানীর মিরপুরে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ছয় নেতাকর্মীর ওপর হামলা ও কুপিয়ে জখমের ঘটনা ঘটেছে।

ঘটনাটি শনিবার (২০ ডিসেম্বর) সন্ধ্যায় মিরপুর-২ পানির ট্যাংকি এলাকায় সংঘটিত হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, ওই দিন এনসিপির নেতাকর্মীরা পুলিশকে সঙ্গে নিয়ে স্থানীয় আওয়ামী মুক্তিযুদ্ধ প্রজন্মলীগ নেত্রী হোসনেয়ারা সাদিকের বাড়িতে যান। এই সময় পুলিশের উপস্থিতিতে তাদের ওপর হামলা চালানো হয়। আহতদের দ্রুত উদ্ধার করে সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে একজনকে উন্নত চিকিৎসার জন্য নিউরোসাইন্স হাসপাতালে পাঠানো হয়।

আহতরা অভিযোগ করেছেন, হামলার পেছনে স্থানীয় বিএনপি নেতা হারুন ও কামালের নেতৃত্ব রয়েছে। এ ঘটনায় কিছু সাবেক আওয়ামী লীগ কর্মীরাও যুক্ত ছিলেন। তবে এখনো কোনো মামলা বা লিখিত অভিযোগ দায়ের করা হয়নি।

রাতেই আহতদের দেখতে হাসপাতালে যান এনসিপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদিব। তিনি হামলার জন্য স্থানীয় বিএনপি নেতা হারুন ও পিচ্চি কামালকে দায়ী করে তাদের বিচারের দাবি জানান।