
স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া ঢাকা-১০ আসনের ভোটার হতে যাচ্ছেন। আজ রোববার (৯ নভেম্বর) বিকেল ৩টায় তিনি ধানমন্ডি থানা নির্বাচন অফিসে গিয়ে ভোটার হিসেবে আবেদন করবেন।
স্থানীয় সরকার মন্ত্রণালয় সূত্রে এ তথ্য জানা গেছে।
এর আগে কিছুদিন আগে একটি টকশোতে আসিফ মাহমুদ আগামী নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার ঘোষণা দেন। সাক্ষাৎকারে তিনি উল্লেখ করেছিলেন, তিনি ঢাকার মাধ্যমে ভোট দেবেন। ঢাকা-১০ আসনের ভোটার হলে এই আসন থেকে তার নির্বাচন করার সম্ভাবনা আরও জোরালো হবে।
ঢাকা-১০ আসনটি ধানমন্ডি, নিউমার্কেট, কলাবাগান ও হাজারীবাগ থানার এলাকাগুলো নিয়ে গঠিত। জামায়াতে ইসলামী ইতিমধ্যেই এই আসনে প্রার্থী ঘোষণা করেছে, তবে বিএনপি এখনও প্রার্থী নির্ধারণ করেনি।