
জরুরি মেরামত, সংরক্ষণ ও উন্নয়নমূলক কাজের জন্য চট্টগ্রাম নগরীর বিভিন্ন এলাকায় আজ রোববার (১৮ জানুয়ারি) থেকে মঙ্গলবার (২০ জানুয়ারি) পর্যন্ত পর্যায়ক্রমে বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।
শনিবার (১৭ জানুয়ারি) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (বিপিডিবি)।
বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রতিদিন সকাল ৮টা থেকে দুপুর ৩টা পর্যন্ত চট্টগ্রাম নগরীর উত্তর, দক্ষিণ, পূর্ব ও বন্দর-পশ্চিমাঞ্চলের একাধিক গুরুত্বপূর্ণ ফিডারের আওতাধীন এলাকায় নির্ধারিত সময় অনুযায়ী বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।
১৮ জানুয়ারি (রোববার):
সকাল ৮টা থেকে দুপুর ৩টা পর্যন্ত অক্সিজেন, শীতল ঝর্ণা আবাসিক এলাকা, গোলবাগ আবাসিক এলাকা, কয়লার ঘর, ওয়াজেদীয়া, নয়ারহাট, চালিতাতলী, বদির কলঘর, খন্দকারপাড়া, পূর্ব মসজিদ, ভুক্তপুর, বক্সুনগর, পাঠানপাড়া, হাজীপাড়া, বেলতল, তুলা কোম্পানি, কামরাবাদ, জাহানপুর, বনানী, গরীবে নেওয়াজ, সবুর, শহীদ নগর, রূপনগর আবাসিক এলাকা, আশেকানে আউলিয়ার ডিগ্রি কলেজ এলাকা, সংগীত সিনেমা রোড থেকে জাঙ্গালপাড়া, হিন্দুপাড়া, ওয়াজেদীয়া মাদ্রাসা, নজরা পুকুরপাড়, মদুনাঘাট বাজার, গ্রিন কলোনি রোড, চিনারপোল, রহমানিয়া সেতু ও ব্রাহ্মণহাটসহ আশপাশের এলাকায় বিদ্যুৎ থাকবে না।
১৯ জানুয়ারি (সোমবার):
সকাল ৮টা থেকে দুপুর ৩টা পর্যন্ত বায়েজিদ এলাকার ক্লিপটন গার্মেন্টস, রেনেস্কো গার্মেন্টস, এমকে স্টিল, খন্দকিয়া বাজার, খন্দকিয়া টেম্পু স্ট্যান্ড, শেরশাহ, পাহাড়িকা আবাসিক এলাকা, সাংবাদিক সোসাইটি, মোহাম্মদ নগর, শান্তি নগর, শেরশাহ কলোনি, আর্মড পুলিশ ব্যাটালিয়ন, কুয়াইশ, নজুমিয়া হাট, তেতুঁলতলা, বুড়িশ্চর বাজার, উত্তর ও দক্ষিণ বুড়িশ্চর, খালেকের হাট, আজিজিয়া মাজারসহ আশপাশের এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।
২০ জানুয়ারি (মঙ্গলবার):
সকাল ৮টা থেকে দুপুর ৩টা পর্যন্ত গাউসিয়া, গ্রীনভিউ, হামজারবাগ, পশ্চিম শহীদ নগর, উত্তর গেট, ফকির টিলা, মুরাদনগর, বিবিরহাট কাঁচাবাজার, ফরেস্ট গেট থেকে মুরাদপুর মোড়, সামারহিল, মৌমিনবাগ, তাহেরাবাদ, আতুরার ডিপু, হাটহাজারী রোড, কুলগাঁও, বালুছড়া, কুয়াইশ কলেজ এলাকা, ষোল পোল, ভরা পুকুর, নজুমিয়া হাট, পূর্ব শিকারপুর, মদুনাঘাট বাজার, গ্রিন কলোনি রোড, চিনারপোল, রহমানিয়া সেতু ও ব্রাহ্মণহাটসহ আশপাশের এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।
বিদ্যুৎ উন্নয়ন বোর্ড জানায়, সাময়িক এই ভোগান্তির মাধ্যমে ভবিষ্যতে আরও স্থিতিশীল, নিরাপদ ও নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করাই তাদের মূল লক্ষ্য।