আজ যেসব এলাকায় বিদ্যুৎ থাকবে না

image 413

সিলেট নগরীর বেশ কিছু গুরুত্বপূর্ণ এলাকায় আজ শনিবার (১৮ অক্টোবর) নির্দিষ্ট সময়ের জন্য বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। বিদ্যুৎ বিতরণব্যবস্থা উন্নয়ন, জরুরি সংস্কার ও রক্ষণাবেক্ষণ কার্যক্রমের অংশ হিসেবে এই ব্যবস্থা নেওয়া হয়েছে।

শুক্রবার (১৭ অক্টোবর) সিলেট বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (পিডিবি) বিক্রয় ও বিতরণ বিভাগ-২ এর নির্বাহী প্রকৌশলী বিষয়টি নিশ্চিত করে বলেন,
‘উন্নয়ন ও মেরামতকাজের জন্য শনিবার সকাল ৭টা থেকে দুপুর ২টা পর্যন্ত সিলেটের কয়েকটি এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। তবে নির্ধারিত সময়ের আগেই কাজ শেষ হলে বিদ্যুৎ সরবরাহ দ্রুত পুনরায় চালু করা হবে।’

তিনি আরও জানান, সাময়িক অসুবিধার জন্য পিডিবি কর্তৃপক্ষ দুঃখ প্রকাশ করেছে এবং নগরবাসীর সহযোগিতা কামনা করেছে।

পিডিবি সূত্রে জানা গেছে, বিদ্যুৎ বিতরণব্যবস্থা উন্নয়ন প্রকল্পের আওতায় ৩৩/১১ কেভি শেখঘাট উপকেন্দ্রের বিকল্প সোর্স লাইন নির্মাণকাজ চলমান। ফলে শনিবার সকাল ৬টা থেকে সকাল ১০টা পর্যন্ত এই উপকেন্দ্রের আওতাধীন এলাকাগুলো— লালদিঘীরপাড়, পুলিশ লাইন, ভাতালিয়া, পশ্চিম শেখঘাট, নবীন আবাসিক এলাকা, ভাঙ্গাটিকর, কুয়ারপাড়, ইঙ্গুলাল রোড, লামাবাজার, বিলপাড়, শেখঘাট সরকারি কলোনি, লামাবাজার পুলিশ ফাঁড়ি, ওসমানী মেডিকেল রোড, কাজল শাহ, মুন্সিপাড়া, দরগা মহল্লা, শাপলার গলি, মধুশহীদ, রিকাবীবাজার, উদ্যম আবাসিক এলাকা, নয়াপাড়া, দক্ষিণ কাজলশাহ, ইসকন মন্দির, সৌরভ আবাসিক এলাকা, নবাব রোড, বর্ণমালা পয়েন্ট, মনিপুরি বস্তি, সাগরদিঘীরপাড়, সুরমা আবাসিক এলাকা, প্রেস ক্লাব, মীরের ময়দান, কেওয়াপাড়া, ডিজিএফআই অফিস ও এসএমপি এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।

এ ছাড়া সকাল ৮টা থেকে দুপুর ২টা পর্যন্ত ৩৩/১১ কেভি আম্বরখানা উপকেন্দ্রের আওতাধীন ১১ কেভি এমসি কলেজ ফিডারের শাহমীর মসজিদ ও আব্দুল মতিন ট্রেডার্স সংলগ্ন এলাকাতেও বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।