
নতুন একটি রাজনৈতিক জোট আজ আনুষ্ঠানিকভাবে আত্মপ্রকাশ করতে যাচ্ছে। বৃহস্পতিবার সকালে রাজধানীর আবু সায়ীদ কনভেনশন হলে অনুষ্ঠানের মাধ্যমে জোটটির ঘোষণা দেওয়া হবে।
সূত্র জানায়, এবি পার্টি, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি), রাষ্ট্র সংস্কার আন্দোলন এবং আপ বাংলাদেশ এই নতুন জোটে থাকছে। পাশাপাশি গণঅধিকার পরিষদ ও জাতীয় সমাজতান্ত্রিক দল (জেএসডি)ও এতে যুক্ত হতে পারে।
জোটে যুক্ত দলগুলোর সংশ্লিষ্ট সূত্র বলছে, এটি মূলত একটি নির্বাচনি জোট, আদর্শিক নয়। প্রয়োজনে বিএনপির নেতৃত্বাধীন জোট বা জামায়াতসহ আট দলের সঙ্গে নির্বাচনি সমঝোতাও হতে পারে। তবে আপাতত জোটটি স্বাধীনভাবেই থাকবে। তফসিল ঘোষণার পর জোট বা নির্বাচনি সমঝোতা নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হবে। নতুন জোট গণভোটে ‘হ্যাঁ’-এর পক্ষেই অবস্থান নেবে।
এবি পার্টির এক যুগ্ম আহ্বায়ক আমার দেশকে বলেন, এই জোটে কারও একক নেতৃত্ব থাকছে না— সবাই সমন্বয়ের দায়িত্বে থাকবে।
নতুন রাজনৈতিক জোটে যুক্ত হতে যাচ্ছে যে দলগুলো