সৌদি আরবের পশ্চিমাঞ্চলের হরাত আল-শাকা এলাকায় মৃদু ভূমিকম্প হয়েছে। জাতীয় সিসমিক মনিটরিং নেটওয়ার্কের তথ্য অনুযায়ী, শনিবার এ কম্পনটি রেকর্ড করে সৌদি জিওলজিক্যাল সার্ভে (এসজিএস)।
এসজিএস জানায়, রিখটার স্কেলে ৩.৪ মাত্রার এই ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল মদিনা অঞ্চলের আল-আইস ও তাবুকের উমলুজ গভর্নরেটের মধ্যবর্তী হরাত আল-শাকা থেকে প্রায় ৮৬ কিলোমিটার উত্তর-পশ্চিমে। উল্লেখ্য, এলাকাাটি সৌদি আরবের একটি সক্রিয় আগ্নেয় লাভা ক্ষেত্র হিসেবে পরিচিত।
এ সময় এসজিএস ইরাকেও ৫.০৯ মাত্রার একটি ভূমিকম্প রেকর্ড করে। তবে সৌদি আরব বা ইরাক—কোনো দেশেই এখন পর্যন্ত বড় ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।
