
চাঁদপুর সদর উপজেলায় বাসচাপায় রাহেলা আক্তার শান্তা (১৮) নামে এক কলেজছাত্রীর মৃত্যু হয়েছে। বুধবার (৭ জানুয়ারি) দুপুরে সদর উপজেলার ঘোষেরহাট এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
নিহত শান্তা সদর উপজেলার বড় শাহতলী এলাকার শামছুল হুদার মেয়ে। তিনি জিলানী চিশতী কলেজের বিজ্ঞান বিভাগের দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী ছিলেন।
স্থানীয়দের বরাতে জানা যায়, রাস্তা পারাপারের সময় একটি আইদি বাসের চাপায় গুরুতর আহত হন শান্তা। পরে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
চাঁদপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফয়েজ আহম্মেদ বিষয়টি নিশ্চিত করে জানান, দুর্ঘটনার ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।