
ইউরোপীয়–ভূমধ্যসাগরীয় ভূকম্পন কেন্দ্র (ইএমএসসি) জানিয়েছে, বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) স্থানীয় সময় সকাল ৯টার দিকে দক্ষিণ ইসরাইলে একটি ভূমিকম্প অনুভূত হয়। ভূমিকম্পটির কেন্দ্রস্থল ছিল ডিমোনা এলাকায় এবং উৎপত্তিস্থল ছিল ভূপৃষ্ঠ থেকে প্রায় ১০ কিলোমিটার গভীরে।
ভূমিকম্পের পর ডেড সি (মৃত সাগর) ও দক্ষিণ নেগেভ অঞ্চলে সতর্কতা জারি করা হয়। এদিকে জার্মান রিসার্চ সেন্টার ফর জিওসায়েন্সেস (জিএফজেড) জানিয়েছে, ভূমিকম্পটির মাত্রা ছিল ৪ দশমিক ২।
ইসরাইলের জরুরি সেবা সংস্থা ম্যাগেন ডেভিড আদম (এমডিএ) জানায়, এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। পরিস্থিতি পর্যবেক্ষণে রাখা হয়েছে।
তথ্যসূত্র: টাইমস অব ইসরাইল