
সিরাজগঞ্জের উল্লাপাড়ায় কৃষকদল ও বিএনপির অর্ধশত নেতাকর্মী জামায়াতে ইসলামীতে যোগ
সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলায় কৃষকদলের এক ইউনিয়ন সহসভাপতিসহ প্রায় ৫০ জন বিএনপি নেতাকর্মী জামায়াতে ইসলামীতে যোগদান করেছেন।
বুধবার (৪ ফেব্রুয়ারি) বিকেলে উপজেলার উধুনিয়া ইউনিয়নের বাগমারা বাজারে অনুষ্ঠিত এক নির্বাচনী জনসভায় আনুষ্ঠানিকভাবে তারা দলে যোগ দেন। উধুনিয়া ইউনিয়ন কৃষকদলের সহসভাপতি মোহাম্মদ সাইফুল ইসলামের নেতৃত্বে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা জামায়াতের আদর্শে অনুপ্রাণিত হয়ে এই যোগদান করেন।
যোগদানকারী নেতাকর্মীদের মধ্যে উল্লেখযোগ্যরা হলেন— মোহাম্মদ সাইফুল ইসলাম, ছানোয়ার হোসেন, আশরাফুল ইসলাম, ছাকোয়াত হোসেন, জিল্লার হোসেন, আল-মাহমুদ, শাহিদুল ইসলাম, রবিউল করিম, মাসুদ রানা, মানিক মিয়া, মজিদ মিয়া, দুলাল মিয়া ও আবেদ আলীসহ আরও অনেকে।