
রাজধানীর উত্তরার ১১ নম্বর সেক্টরের কাঁচাবাজারে লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর কাজ শুরু করে।
বুধবার (২৮ জানুয়ারি) সন্ধ্যা ৬টা ৮ মিনিটে আগুন সম্পূর্ণভাবে নিয়ন্ত্রণে আসে। ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার রাকিবুল হাসান জানান, উত্তরার ১১ নম্বর সেক্টরের কাঁচাবাজারে আগুন লাগার সংবাদ পেয়ে প্রথমে তিনটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে কাজ শুরু করে। পরে পরিস্থিতি বিবেচনায় আরও দুটি ইউনিট যুক্ত হয়। পাঁচটি ইউনিটের সম্মিলিত প্রচেষ্টায় সন্ধ্যা ৬টা ৮ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়।
তবে আগুন লাগার কারণ ও হতাহতের বিষয়ে এখনো কোনো নিশ্চিত তথ্য পাওয়া যায়নি বলে জানান তিনি।