
ইফতেখার হোসাইন, প্রতিবেদক :
সৌদি আরবের প্রতিরক্ষামন্ত্রী প্রিন্স খালিদ বিন সালমানের সাথে বৈঠক করেছেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। বুধবার (২৬ ফেব্রুয়ারি) সংবাদমাধ্যম আরব নিউজ এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
প্রতিবেদনে বলা হয়, স্থানীয় সময় মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) ওয়াশিংটনে মার্কিন স্টেট ডিপার্টমেন্টে এ বৈঠক অনুষ্ঠিত হয়। এতে বিভিন্ন আঞ্চলিক ও আন্তর্জাতিক ইস্যু নিয়ে আলোচনা হয়।
এর আগে, সোমবার (২৪ ফেব্রুয়ারি) সৌদির প্রতিরক্ষামন্ত্রী পেন্টাগন পরিদর্শন করেন এবং মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথের সাথে বৈঠক করেন। সেখানে দুই দেশের প্রতিরক্ষা সহযোগিতা বৃদ্ধির বিষয়ে আলোচনা হয়।
সম্প্রতি সৌদির মধ্যস্থতায় রিয়াদে যুক্তরাষ্ট্র ও রাশিয়ার মধ্যে বৈঠক অনুষ্ঠিত হয়। এরপরই সৌদি প্রতিরক্ষামন্ত্রী যুক্তরাষ্ট্র সফরে যান।
/হ্যাভেন টিভি ডট প্রেস
