প্রধান উপদেষ্টার কার্যালয়ের সামনে জুলাই আন্দোলনে আহতদের অবস্থান

cao dhaka 20250226135730

ইফতেখার হোসাইন, প্রতিবেদক :

জুলাই-আগস্টের বৈষম্যবিরোধী আন্দোলনে আহতদের একাংশ রাজধানীর তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ের সামনে অবস্থান কর্মসূচি পালন করছে। তাদের অভিযোগ, অন্তর্বর্তী সরকার আহতদের খোঁজ নিচ্ছে না এবং পর্যাপ্ত চিকিৎসা ও ক্ষতিপূরণ দিচ্ছে না।

Shabab Panjabi Ads

বুধবার (২৬ ফেব্রুয়ারি) দুপুরে আহতরা মিছিল নিয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ের সামনে সড়কে বসে পড়েন এবং ক্ষতিপূরণসহ যথাযথ সহায়তার দাবিতে স্লোগান দেন। তাদের দাবি, আহতদের তালিকা সরকার এখনো প্রকাশ করেনি এবং ক্ষতিগ্রস্তদের দুইটি ক্যাটাগরিতে ভাগ করা হোক।

আহতদের অভিযোগ, সরকারের অবহেলার কারণে অনেকেই গুরুতর স্বাস্থ্যঝুঁকিতে পড়ছে। তারা হুঁশিয়ারি দিয়েছে যে দ্রুত পদক্ষেপ না নিলে সারাদেশের আহতরা একত্রিত হয়ে সড়ক অবরোধের মতো কঠোর কর্মসূচি ঘোষণা করবে।

/হ্যাভেন টিভি ডট প্রেস