সার্টিফিকেট নিয়ে বের হওয়ার সঙ্গে সঙ্গে চাকরির ব্যবস্থা করতে চাই: জামায়াতে আমির

jamat amir 27122024 01

ইফতেখার হোসাইন, প্রতিবেদক 

ক্ষমতায় গেলে তরুণদের বেকারত্ব দূর করতে দ্রুত কর্মসংস্থানের ব্যবস্থা করবে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলটির আমীর ডা. শফিকুর রহমান জানিয়েছেন, পড়াশোনা শেষে যেন তরুণরা সার্টিফিকেট হাতে পেয়েই চাকরি পান, এমন বাংলাদেশ গড়াই তাদের লক্ষ্য।

বুধবার (২৬ ফেব্রুয়ারি) দুপুরে পঞ্চগড় চিনিকল মাঠে জেলা জামায়াতের আয়োজিত এক জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

Shabab Panjabi Ads

তিনি আরও বলেন, ভারত বাংলাদেশের নিকটতম প্রতিবেশী। জামায়াত প্রতিবেশীদের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক চায়, তবে দেশের মানুষের স্বার্থের বিরুদ্ধে কোনো চাপিয়ে দেওয়া শর্ত মেনে নেওয়া হবে না।

এছাড়া, ১৯৭২ থেকে ২০২৪ পর্যন্ত দেশের বিভিন্ন ঘটনার পূর্ণাঙ্গ তদন্তের মাধ্যমে শ্বেতপত্র প্রকাশের দাবি জানান তিনি।

/হ্যাভেন টিভি ডট প্রেস