আর্জেন্টিনায় ৫.৬ মাত্রার শক্তিশালী ভূমিকম্প

image 237

আর্জেন্টিনার সান্তিয়াগো দেল এস্তেরো প্রদেশে ৫.৬ মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। ইউরোপীয়-মেডিটেরানিয়ান সিসমোলজিক্যাল সেন্টার (ইএমএসসি) জানায়, ভূমিকম্পটি শনিবার (২৭ ডিসেম্বর) স্থানীয় সময় সকাল ৭টা ৪০ মিনিটে সংঘটিত হয়।

ইএমএসসির তথ্য অনুযায়ী, ভূমিকম্পটির কেন্দ্র ছিল সান্তিয়াগো দেল এস্তেরো শহর থেকে প্রায় ১২১ কিলোমিটার পূর্ব-দক্ষিণ-পূর্বে এবং আনাতুয়া শহর থেকে প্রায় ৩৮ কিলোমিটার পশ্চিম-উত্তর-পশ্চিমে। কম্পনের গভীরতা প্রায় ৫৮৮ কিলোমিটার, যা এটিকে গভীর উৎসের ভূমিকম্প হিসেবে চিহ্নিত করে।

প্রাথমিক প্রতিবেদনে ভূমিকম্পে হতাহতের বা বড় ধরনের ক্ষয়ক্ষতির কোনো খবর পাওয়া যায়নি। তবে কম্পনের তীব্রতা আশপাশের এলাকায় অনুভূত হয়েছে বলে স্থানীয়ভাবে জানানো হয়েছে।

কর্তৃপক্ষ পরিস্থিতি পর্যবেক্ষণ করছে এবং প্রয়োজন হলে বিস্তারিত বা আপডেট তথ্য জানাবে বলে ইএমএসসি জানিয়েছে।