
কক্সবাজারের নুনিয়াছড়া বিআইডব্লিউটিএ ঘাটসংলগ্ন বাঁকখালী নদীতে সেন্ট মার্টিনগামী একটি জাহাজে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। জাহাজটির নাম ‘দ্যা আটলান্টিক ক্রুজ’।
শনিবার (২৭ ডিসেম্বর) সকাল ৭টার দিকে আগুনের সূত্রপাত হয়। এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
বিষয়টি নিশ্চিত করে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা তানজিলা তাসনিম জানান, আগুন নিয়ন্ত্রণে কাজ চলছে এবং জাহাজটি সম্পূর্ণভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। তিনি আরও জানান, ঘটনার সময় জাহাজে কোনো পর্যটক ছিলেন না।