গুলিস্তানের জিরো পয়েন্টে খদ্দর বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ড

image 229

রাজধানীর ব্যস্ততম এলাকা গুলিস্তানের জিরো পয়েন্টে অবস্থিত ‘খদ্দর বাজার শপিং কমপ্লেক্স’-এ ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শুক্রবার (২৬ ডিসেম্বর) বিকেল ৫টা ২৮ মিনিটে ভবনটির আট তলার ছাদে থাকা একটি গোডাউনে আগুনের সূত্রপাত হয়।

ফায়ার সার্ভিস সূত্র জানায়, আগুন লাগার খবর পাওয়ার পাঁচ মিনিটের মধ্যেই—বিকেল ৫টা ৩৩ মিনিটে—ফায়ার সার্ভিসের প্রথম ইউনিট ঘটনাস্থলে পৌঁছে। বর্তমানে সিদ্দিক বাজার ফায়ার স্টেশনের ছয়টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।