জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)সহ তিনটি দলের সমন্বয়ে নতুন আরেকটি রাজনৈতিক জোট গঠনের প্রক্রিয়া চূড়ান্ত হয়েছে।

তবে এ জোটে থাকছে না গণ অধিকার পরিষদ। রোববার (৭ ডিসেম্বর) বিকেল ৪টায় রাজধানীর সেগুনবাগিচায় ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে আয়োজিত অনুষ্ঠানের মাধ্যমে জোটটি আনুষ্ঠানিকভাবে আত্মপ্রকাশ করবে।
সম্প্রতি এনসিপি, এবি পার্টি, বাংলাদেশ রাষ্ট্র সংস্কার আন্দোলন ও গণ অধিকার পরিষদ—এই চার দল নিয়ে একটি সম্ভাব্য নির্বাচনী জোট গঠনের আলোচনা চলছিল। শেষ পর্যন্ত জোটটি বাস্তবে রূপ নিতে যাচ্ছে, যদিও এতে গণ অধিকার পরিষদকে অন্তর্ভুক্ত করা হয়নি।
দলগুলোর পক্ষ থেকে নতুন এ রাজনৈতিক জোটকে বর্ণনা করা হচ্ছে—‘জুলাই গণ-অভ্যুত্থানের অঙ্গীকার রক্ষা এবং নতুন রাজনৈতিক বন্দোবস্ত গঠনে আগ্রহীদের রাজনৈতিক ও নির্বাচনী ঐক্য’ হিসেবে।