সারা দেশে ২৪ ঘণ্টার মধ্যে গুঁড়ি গুঁড়ি বৃষ্টির পূর্বাভাস

image 15

রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে আগামী ২৪ ঘণ্টার মধ্যে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। পাশাপাশি দিন ও রাতের তাপমাত্রা কমতে পারে বলেও পূর্বাভাসে উল্লেখ করা হয়েছে।

সোমবার (১ ডিসেম্বর) আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ খো. শাহীনুল ইসলাম এ তথ্য জানান।

আবহাওয়া অফিস জানায়, মঙ্গলবার সন্ধ্যা ৬টার মধ্যে রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের দুই-একটি স্থানে হালকা বা গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হতে পারে। একই সময়ে রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে, আর দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে।

মঙ্গলবার (২ ডিসেম্বর) সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় সারা দেশে আংশিক মেঘলা আকাশের পাশাপাশি আবহাওয়া শুষ্ক থাকতে পারে। ভোরের দিকে দেশের উত্তর-পূর্বাঞ্চলের কিছু স্থানে হালকা কুয়াশা পড়তে পারে। এ সময় রাতের তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস কমতে পারে, তবে দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকবে।

বুধবার (৩ ডিসেম্বর) সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায়ও একই ধরণের আবহাওয়া থাকবে—আংশিক মেঘলা আকাশ, শুষ্ক আবহাওয়া এবং সারা দেশে রাত ও দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে।

বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টাতেও দেশের আকাশ আংশিক মেঘলা থাকতে পারে এবং আবহাওয়া হবে শুষ্ক। ভোরে উত্তর-পূর্বাঞ্চলে হালকা কুয়াশার সম্ভাবনা রয়েছে। রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে, দিন প্রায় অপরিবর্তিত থাকবে।

শুক্রবার (৫ ডিসেম্বর) সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায়ও একই ধারা বজায় থাকবে—আংশিক মেঘলা আকাশ, শুষ্ক আবহাওয়া এবং ভোরে উত্তর-পূর্বাঞ্চলে হালকা কুয়াশা পড়তে পারে। এই সময়ে সারা দেশে রাত ও দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকবে।