জাতীয় পার্টি নিয়ে কুসুম–কুসুম প্রেম চলবে না: নাসিরুদ্দীন পাটোয়া

image 14

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) যে অবস্থান নিয়েছে জাতীয় পার্টির (জাপা) ব্যাপারে, একই অবস্থান গ্রহণ করা উচিত জামায়াত ও বিএনপিরও—এমন মন্তব্য করেছেন এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটোয়ারী।

সোমবার (১ ডিসেম্বর) আরব আমিরাতে কারারুদ্ধ প্রবাসীদের মুক্তি উপলক্ষে আয়োজিত শুকরানা ও দোয়া মাহফিলে বক্তব্য দিতে গিয়ে তিনি এ মন্তব্য করেন।

নাসীরুদ্দীন পাটোয়ারী বলেন, নির্বাচনের আগে দেশে ‘ইসলাম বনাম এন্টি-ইসলাম’ নামে একটি গেম চলছে। ৯০ শতাংশ মুসলমানের দেশে মুসলিমদের অনুভূতিতে কেউ আঘাত করলে তা প্রতিহত করা হবে। একইসঙ্গে তিনি জানান, এনসিপি হিন্দুত্ববাদী বা ধর্মীয় বিভাজন সৃষ্টিকারী রাজনীতিকে সমর্থন করে না।

বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে তিনি আরও বলেন, ‘অনেকে বলছেন রাষ্ট্রে নিরাপত্তার অভাব। স্বাধীন বাংলাদেশের নিরাপত্তার অন্তরায় কারা—এটা জাতির সামনে তুলে ধরা জরুরি।’

আরব আমিরাতে কারারুদ্ধ প্রবাসীদের দেশে ফেরাতে ভূমিকা রাখায় আইন উপদেষ্টা ড. আসিফ নজরুলের প্রশংসা করে তিনি বলেন, ‘আসিফ নজরুল স্যারের বিরুদ্ধে অনেক সমালোচনা করেছি। কিন্তু প্রবাসীদের ফিরিয়ে আনার উদ্যোগ নেওয়ায় সব সমালোচনা তুলে নিচ্ছি।’

তিনি আরও জানান, বন্দিদের দেশে ফেরার বিষয়টি যেন জাতীয়ভাবে একটি ‘উদ্‌যাপন’ হয়ে ওঠে—এ উদ্যোগ সরকারকেই নিতে হবে। একইসঙ্গে প্রবাসে কারাবন্দিদের পরিবারের দায়িত্বও সরকারের নেওয়া উচিত।

অনুষ্ঠানে এনসিপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন বলেন, আমিরাত থেকে দেশে ফেরা কারাবন্দি জুলাই যোদ্ধাকে সংবর্ধনা দেবে এনসিপি।

তিনি অভিযোগ করেন, কারাবন্দি জুলাই যোদ্ধাদের পরিবার সরকারের কাছ থেকে যথাযথ সহযোগিতা পায়নি এবং আরও জনবান্ধব আচরণের আহ্বান জানান।