নকল ধরা পড়ায় টয়লেটে ঢুকে৬ষ্ঠ শ্রেণির শিক্ষার্থীর আত্মহত্যা

image 388

নোয়াখালীর সদর উপজেলায় এক ছাত্রী বার্ষিক পরীক্ষায় নকল করতে গিয়ে ধরা পড়ার পর আত্মহত্যা করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। নিহত ফারহানা আক্তার মোহনা (১২) উপজেলার বিনোদপুর ইউনিয়নের বিনোদপুর উচ্চ বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির ছাত্রী এবং একই ইউনিয়নের পন্ডিতপুর গ্রামের মো. ফরহাদের মেয়ে।

ঘটনাটি বৃহস্পতিবার (২৭ নভেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে বিনোদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শৌচাগারে ঘটে। নিহতের চাচা সাইফুল ইসলাম তানিম জানান, সকালেই মোহনা বাংলা দ্বিতীয় পত্রের পরীক্ষায় অংশ নেন। পরে তার পরিবার জানতে পারে, পরীক্ষা চলাকালীন সময়ে সে নকলে ধরা পড়ে এবং অভিমানে আত্মহত্যা করে। তবে সঠিক কারণ জানতে আরও তদন্ত প্রয়োজন।

বিনোদপুর উচ্চ বিদ্যালয়ের শিক্ষক মোস্তাক সরওয়ার রিজভী বলেন, মোহনা পরীক্ষা কেন্দ্রে নকল করতে গিয়ে ধরা পড়ে। পরীক্ষার পরে তিনি বিদ্যালয়ের পাশে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শৌচাগারে গিয়ে ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেন। পরে অন্যান্য শিক্ষার্থীরা তাকে উদ্ধার করে নোয়াখালী জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

সুধারাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামরুল ইসলাম জানান, খবর পেয়ে পুলিশ হাসপাতালে পাঠানো হয়েছে এবং তদন্ত শেষে এ বিষয়ে বিস্তারিত জানা যাবে।

শিক্ষা সংক্রান্ত সব খবরের জন্য দৈনিক আমাদের বার্তার ইউটিউব চ্যানেলেও নিয়মিত অনুসরণ করা যেতে পারে।