উপহার আদান-প্রদানের বিষয়ে আজহারির নতুন পোস্ট

image 349

উপহার আদান–প্রদান মানুষের পারস্পরিক সম্পর্ককে মজবুত করে—এ বিষয়টি তুলে ধরে একটি পোস্ট করেছেন জনপ্রিয় ইসলামী বক্তা মাওলানা মিজানুর রহমান আজহারী। তিনি জানান, উপহার দেওয়া-নেওয়া এমন একটি আমল, যা ভালোবাসা বাড়ায়, দূরত্ব ঘোচায় এবং সম্পর্ককে আরও দৃঢ় করে।

সোমবার (২৪ নভেম্বর) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া পোস্টে তিনি নবী করিম (সা.)-এর সুন্নত অনুসরণ করে উপহার বিনিময়কে সমাজে ছড়িয়ে দেওয়ার আহ্বান জানান।

তিনি আবু হুরায়রা (রা.)-এর বর্ণিত একটি হাদিসও উল্লেখ করেন—রাসুল (সা.) বলেছেন, “তোমরা একে অপরকে হাদিয়া দাও, ভালোবাসা বৃদ্ধি পাবে।” (আল আদাবুল মুফরাদ, হাদিস: ৫৯৭)

আজহারীর এই পোস্টটি সামাজিক মাধ্যমে ব্যাপক সাড়া ফেলেছে। মাত্র কয়েক ঘণ্টায় ৫৮ হাজারের বেশি প্রতিক্রিয়া, তিন হাজারের বেশি মন্তব্য এবং ১০ হাজারের বেশি শেয়ার হয়েছে।

পোস্টটি অনেকে ইতিবাচকভাবে গ্রহণ করে লিখেছেন, সমাজে সৌহার্দ্য ও ভ্রাতৃত্ব বাড়াতে এমন সুন্নাহর চর্চা অত্যন্ত গুরুত্বপূর্ণ।