ঘুমের সমস্যার পেছনে দায়ী যে ভিটামিন

image 209

ঘুমের সমস্যা বা অনিদ্রার কারণ হিসেবে মানসিক চাপ, উদ্বেগ বা ব্যস্ত জীবনকে আমরা অনেকেই দায়ী করি। কিন্তু বিশেষজ্ঞরা বলছেন, এর অন্যতম বড় কারণ হতে পারে ভিটামিনের ঘাটতি। বিশেষ করে ভিটামিন বি–১২, বি–৬ এবং ভিটামিন ডি–এর অভাব ঘুমের মান ও সময়কে উল্লেখযোগ্যভাবে প্রভাবিত করে।

কোন ভিটামিনের ঘাটতিতে কী সমস্যা?

ভিটামিন বি–১২
এই ভিটামিন মেলাটোনিন হরমোন তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। মেলাটোনিন ঘুমের সময়সূচি নিয়ন্ত্রণ করে। তাই বি–১২ কম থাকলে ঘুম আসতে দেরি হয়, মাঝরাতে ঘন ঘন ঘুম ভেঙে যেতে পারে।

ভিটামিন বি–৬
ঘুম নিয়ন্ত্রণকারী দুই গুরুত্বপূর্ণ হরমোন—সেরোটোনিন ও মেলাটোনিন তৈরিতে সাহায্য করে। ফলে বি–৬-এর অভাব থাকলে ঘুমের ছন্দ নষ্ট হয়।

ভিটামিন ডি
মস্তিষ্কের ঘুম নিয়ন্ত্রণকারী অংশের সঙ্গে সরাসরি যুক্ত। তাই ভিটামিন ডি কমে গেলে অনিদ্রা, রাতভর জাগরণ, অতিরিক্ত ক্লান্তি বা অনিয়মিত ঘুমের সমস্যা দেখা দিতে পারে।


যেভাবে ভিটামিনের ঘাটতি পূরণ করবেন

ঘুমের মান ভালো রাখতে প্রতিদিনের খাদ্যতালিকায় রাখুন—

  • মাছ, মাংস, ডিম
  • দুধ ও দই
  • ভিটামিন বি–১২ এবং বি–৬–সমৃদ্ধ খাবার
  • সূর্যালোকে জন্মানো মাশরুম—ভিটামিন ডি-এর চমৎকার উৎস

সুষম খাদ্যাভ্যাস ঘুমের সমস্যা কমাতে কার্যকর ভূমিকা রাখে। তবে দীর্ঘদিন ধরে অনিদ্রা চলতে থাকলে দেরি না করে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত।